যখন এক নবজাতক ম ম কলরব করে
আমরা ধরে নিই
সে
মা বলতে চেয়েছে
সে এক ভুল আমরা করে থাকি
হয়তো সে ম ধ্বনিতে শুরু করে
একটা গান করতে চেয়েছিলো
হতেও পারে সে গান
মহাজীবনের গান
কিম্বা
নিছক ননসেন্স
কিন্তু আমরা পেছনপাকা বড়লোকেরা
ধরে নিলাম সে মা বলতে চেয়েছিল
সে যা এক ভুল
আমাদের নিজেদের ভুল আমরা
ছাপিয়ে দিলাম সে নবজাতকের উপর
তার পর থেকে সারা জীবন
সারাটা জীবন

No comments:
Post a Comment