১
বরষা আসুক। ভরসা থাকুক।
বরষা আসুক। ভরসা থাকুক।
রাঙিয়ে পুকুর ফুটুক শালুক।
বাদলদিনে পায়রা
উধাও কোথা নেয়েরা?
নেয়ে ছাড়াই আজ নৌকো ডুলুক...
প্রতি বিন্দু জল জানে যাচ্ছেতাই কেচ্ছা
পরস্পরে
রটে মোদের বরাবরি কুৎসা
তাঁরে ঝুলতে গপ্পোবাজি
বিন্দুতে সিন্ধু কাণামাছি
জলে ডোবাবে বুঝি প্রেম
পিরিতের ব্যাবসা।।
৩
গুহ্যের গন্ধনিষ্কাষক নলের
কাছে গুলঞ্চ
হেলেছে দুলেছে বর্ষা কালেতে
ছন্দে দূরন্ত
কংক্রিট বেয়ে
আকাশ ছেয়ে
দিল্লী জানে রঙ ছড়াতে, বলি পুণঃ পুণশ্চ...
No comments:
Post a Comment