হঠাৎ খুলে গেল মেঘের চঞ্চল
খোঁপা
গির্ গির্ করে উঠলো ঢোলের
আওয়াজ
পহিলা বৈশাখে রংপুরের মাঠে
গত কালের কথায় তুমি অধিক বিচলিত
না আগামি কালের কথায়?
এসো, কালকে ভুলে গিয়ে
একটু বেঁচে থাকি
মধ্যরাত্রির ধারাসার মূর্ছনা
আমি যেন একটা ডিস্প্রিনের
ট্যবলেট
ঢোলের আওয়াজ, তানপুরার আওয়াজ
ব্যাঙের কণ্ঠ - ঝিল্লীর পাখি
তোমার দেহ ছন্দে আমি ডুবে যেতে
চাই
বিলীন হ'তে চাই তোমার
ঠোঁটের কম্পনে
নিজেকে সঞ্চয় করে রাখতে চাই
তোমার চোখের
পাতায়
ভুলে যাওয়া রুমালে রয়ে যেতে দাও
তোমার
অহমিকা
আমার মাঝে তুমি জন্ম নাও
তোমার মাঝে আমি
এসো, কাল-টাকে ভুলে যাই
গরীয়ান, শুধু এক লহমার জন্য এ
জন্ম নেওয়া
কি এক গম্ভীর চঞ্চলতা
কাল-কে ভুলে যাই এসো।।
[প্রথম প্রকাশঃ তবুও]
Thank you for this information, Best Website for Education
ReplyDelete