বাইরে মেঘের গর্জন
আর তুমি জিগ্যেস করছো আমি এতো
চঞ্চল কেন
আসল কথা
সমস্ত কিছু হারানোর পরেও
আমি এই টুকু চঞ্চলতা হারাতে
পারলাম না
যা তুমি হারিয়েছো
তুমি তোমায় হারিয়ে ফেললেও
আমি তোমায় হারাতে পারলাম না
আসলে, আসল কথাটা বলবো কি
অনেক কিছুই হারিয়ে ফেলার পরেও
আমি কোন কিছুই হারাতে পারলাম
না।।
[প্রথম প্রকাশঃ তবুও]
![]() |
| Art: Divya Narang |

No comments:
Post a Comment